Apan Desh | আপন দেশ

ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৯, ২২ জুন ২০২৬

ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আগুন থেকে বাঁচতে বহুতল ভবনটির প্রথম তলা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়েছেন। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিন তলাবিশিষ্ট ওই ভবনটির ওপরের তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভবনটির প্রথম তলায় একটি কোচিং সেন্টার ছিল। এছাড়া নিচের দিকে একটি পোষা প্রাণীর দোকানসহ (পেট শপ) অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার পর পরই পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভেতরে কোচিং সেন্টারের শিক্ষার্থীসহ বহু মানুষ আটকা পড়েন। 

আরও পড়ুন<<>>যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভবনের একটি ভাঙা জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

তিনি ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি বেড়ার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ওপর থেকে নিচে লাফ দেন। এতে একজনের হাত-পা ভেঙে গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটির ভেতর থেকে একে একে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়