Apan Desh | আপন দেশ

খামেনির জানাজার সময় জানাল ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৫, ১২ জুন ২০২৬

খামেনির জানাজার সময় জানাল ইরান

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান আবারও পিছিয়ে দেয়া হয়েছে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি এ তথ্য জানান। 

বৃহস্পতিবার (১১ জুন) জাকানি বলেন, খামেনির শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হবে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে মেয়র জাকানি বলেন, মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

এ হিসেবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেহরান কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, খামেনির শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এ পদে অধিষ্ঠিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়