Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫২, ৩০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি। হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, টানা চতুর্থ মাসের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে উভয় ধরনের অপরিশোধিত তেল।

আরও পড়ুন <> সাড়ে চার বছর পর চাকরি ফিরে পাচ্ছেন দুদকের শরীফ

চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।

তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার খবর সামনে এসেছে। 

ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 

পরিস্থিতির কারণে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে, যার প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে। সূত্র: আলজাজিরা

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়