Apan Desh | আপন দেশ

‘খলনায়ক’ সিনেমায় নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ৩০ অক্টোবর ২০২৬

‘খলনায়ক’ সিনেমায় নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা

ছবি : সংগৃহীত

‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’। প্রতিটা সিনেমাই দর্শকনন্দিত ও সাড়াজাগানো ব্লকবাস্টার সিনেমা। বলা যায় এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে নতুন সিনেমা ‘খলনায়ক’। এ সিনেমার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রশংসিত ও জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমায় দেখা যাবে একাধিক জনপ্রিয় মুখ।

নির্মিত এ সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে।

চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একাধিক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী, রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি।

এছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শকচাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। খলনায়কের মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।

আরও পড়ুন <<>> মারা গেছেন এক্স-মেন খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

খলনায়ক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। খলনায়ক সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড় পর্দায় এ সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।

খলনায়ক চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো কোলাবোরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়