Apan Desh | আপন দেশ

স্বর্ণের শহরে এবার তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ২৯ অক্টোবর ২০২৬

স্বর্ণের শহরে এবার তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

কাল্পনিক ছবি

স্বর্ণে মোড়ানো রাস্তা। এবার আর কল্পনা নয়, বাস্তবেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা। বিলাসিতা আর আধুনিকতার অনন্য নজির গড়তে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বর্ণের শহর হিসেবে পরিচিত একটি নগরী। 

তবে কীভাবে তৈরি হবে এ স্বর্ণের রাস্তা, আর এর পেছনে রয়েছে কী পরিকল্পনা; তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

রূপকথার গল্পে স্বর্ণের রাস্তার কথা শোনা গেলেও বাস্তবে এমন দৃশ্য এত দিন ছিল কল্পনার জগতে। এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট। 

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ নাগাদই এ অভিনব আকর্ষণ দেখতে পাবেন পর্যটকেরা।

স্বর্ণের গয়না, স্বর্ণের বিস্কুট, স্বর্ণের বার এসবের সঙ্গে পরিচিত বিশ্ববাসী। এমনকি স্বর্ণ দিয়ে তৈরি নানা বিলাসবহুল সামগ্রীরও দেখা মিলেছে বিভিন্ন দেশে। তবে এবার আলোচনায় এসেছে স্বর্ণের রাস্তা। ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা পর্যটন দুনিয়ায় নতুন আকর্ষণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন <> দেশে স্বর্ণ-রুপার আজকের বাজারদর

প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি হতে যাওয়া এ রাস্তা ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণের ধারণাকে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়েছে। তবে রাস্তার নির্মাণকৌশল, স্বর্ণের ব্যবহার এবং এর কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণবাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দুবাই। স্বর্ণের বাজার, গয়নার বিপণি ও আন্তর্জাতিক বাণিজ্যের কারণে শহরটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয়। 

সেই পরিচিতিকে আরও আকর্ষণীয় করে তুলতেই গোল্ড ডিস্ট্রিক্টে নেয়া হচ্ছে এ ব্যতিক্রমী উদ্যোগ।

সংশ্লিষ্টদের আশা, স্বর্ণের রাস্তা চালু হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং দুবাইয়ের স্বর্ণবাণিজ্য ও পর্যটন খাত আরও গতিশীল হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে এটি হয়ে উঠতে পারে নতুন দর্শনীয় স্থান।

রূপকথার স্বর্ণের রাস্তা এবার বাস্তবে কেমন রূপ পায়, তা দেখার অপেক্ষায় পর্যটনপ্রেমীরা। তবে প্রকল্পটির চূড়ান্ত নির্মাণপদ্ধতি ও উদ্বোধনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ উদ্যোগের বাস্তব চিত্র আরও স্পষ্ট হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়