Apan Desh | আপন দেশ

নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ৩০ অক্টোবর ২০২৬

নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। তার বাসায় ফুল নিয়ে হাজির হয়েছেন নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল।

সেখানে তারা কুশল বিনিময় করেন। একে অপরকে মিষ্টিমুখ করান।

শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনে বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল আমিন দেলাওয়ার হোসেনের বাসায় যান।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন বলেন, এ ঠাকুরগাঁও আমাদের সবার। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন <<>> কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

উন্নয়নমূলক কাজে সবাইকে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দিতে হবে। এলাকার উন্নয়নে তিনি সবার সম্মিলিত সহযোগিতা চান।

অন্যদিকে নির্বাচনে পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার এ বার্তা ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়