Apan Desh | আপন দেশ

ইরানে গোপন বিমান হামলা সৌদি আরবের 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৪, ১৩ মে ২০২৬

আপডেট: ০৮:৫৪, ১৩ মে ২০২৬

ইরানে গোপন বিমান হামলা সৌদি আরবের 

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ইরানে গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। বুধবার (১৩ মে) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করে। 

তাদের দাবি, সৌদি আরবের ভেতরে চালানো হামলার জবাব হিসেবেই ইরানের বিভিন্ন স্থানে একাধিক অপ্রকাশিত হামলা চালায় রিয়াদ। আগে কখনও সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়েছে বলে জানা যায়নি। ফলে এ পদক্ষেপকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আরও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন<<>>মার্কিন-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আসছে যে দেশ

দুই পশ্চিমা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি বিমানবাহিনী গত মার্চের শেষ দিকে এসব হামলা চালায়। তাদের একজন বলেন, সৌদি আরবে হামলার পাল্টা জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনও নিশ্চিত নয়। 

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল। তবে টানা ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনা সে নিরাপত্তা বলয়ের দুর্বলতা সামনে এনে দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র