Apan Desh | আপন দেশ

মার্কিন-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আসছে যে দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:১৩, ১২ মে ২০২৬

মার্কিন-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আসছে যে দেশ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে চীন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রহমানি ফাজলি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বেইজিং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তবে তিনি সতর্ক করে বলেন, এ মধ্যস্থতা যেন ইরানের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বেইজিং সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর সম্ভাব্য চীন সফরের আগে ফাজলির এ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের চীন সফরের আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বড় ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা কম।

রাষ্ট্রদূত ফাজলি বলেন, চীন শুধু ইরানের অর্থনৈতিক অংশীদার নয়, বরং বহিরাগত চাপ ও হুমকির বিপরীতে তেহরানের রাজনৈতিক ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর ইরান শুধু সামরিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকতে চায় না। বরং কূটনৈতিক অবস্থানকে আরও সক্রিয় ও শক্তিশালী করার চেষ্টা করছে। আরাগচির বেইজিং সফর সে বৃহত্তর কৌশলেরই অংশ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন <<>> গোলাবারুদ শেষ হওয়া নিয়ে যে তথ্য দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফাজলির মতে, চীন এ সংকটকে ইরানের ওপর চাপ প্রয়োগের দৃষ্টিকোণ থেকে দেখছে না। বরং তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বেশি আগ্রহী।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার বিষয়ে ইরান বলেছে, সেখানে নেয়া নিরাপত্তামূলক পদক্ষেপগুলো সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিরুদ্ধে নয়।

অন্যদিকে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের আগেই মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল বিক্রিতে সহায়তার অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে নতুন নিষেধাজ্ঞা— এ দ্বিমুখী পরিস্থিতিতে চীনের সম্ভাব্য মধ্যস্থতা এখন আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা