অনলাইনে নাগরিকদের গোপন তথ্য বিক্রি, গ্রেফতার ৫
নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে মোবাইলের লাস্ট কল লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিমের মালিকানা, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য বিক্রি করতো চক্রটি। র্যাবের দাবি, চক্রটি যেসব তথ্য বিক্রি করত, সেগুলো সরকারি সার্ভার থেকে সংগ্রহ করা হতো। বে অর্থের বিনিময়ে সরকারি সার্ভারের তথ্য কারা তাদের সরবরাহ করত, তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করছে না সংস্থাটি। সম্প্রতি অনলাইনে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র্যাব।
০৮:২৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার