ফাইল ছবি
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া পর্যালোচনা করছে ইরান। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। তেহরান জানায়, ওয়াশিংটন যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।
অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয় এবং একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার (০৬ মে) এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) কাছাকাছি পৌঁছে গেছে।
তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এ প্রস্তাবকে ‘চাওয়া-পাওয়ার তালিকা’ বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে নিজেদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে তেহরান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা এ যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করছে।
আরও পড়ুন<<>>সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এ সমঝোতা স্মারকটি এক পাতার ১৪ দফার একটি নথি, যা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার মতো বিষয় থাকতে পারে।
অ্যাক্সিওস জানায়, তারা এ তথ্য পেয়েছে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের কাছ থেকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এ প্রস্তাবের অনেক শর্তই কার্যকর হবে না।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুইটি সূত্রও অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































