Apan Desh | আপন দেশ

আরেক দফা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৩৬, ৭ মে ২০২৬

আপডেট: ১০:৪৭, ৭ মে ২০২৬

আরেক দফা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে সংকটে বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে অস্থির অবস্থা বিরাজ করছে স্থানীয় স্বর্ণের বাজারে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (০৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট স্বর্ণের প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সে হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এ মানের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট স্বর্ণের দাম ভরি প্রতি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট স্বর্ণের দাম ২ লাখ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে চান, তাদের এখন প্রতি ভরির জন্য গুনতে হবে ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা।

আরও পড়ুন<<>>দেশের রিজার্ভ আরও বাড়ল

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজুসের তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারাট রুপার দাম এখন ৫,৭৭৩ টাকা, ২১ ক্যারাট ৫,৫৪০ টাকা এবং ১৮ ক্যারাট রুপার ভরি ৪,৭২৪ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপা এখন ৩,৫৫৭ টাকা ভরি দরে বিক্রি হচ্ছে।

তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে যে, উল্লিখিত এ দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি (মেকিং চার্জ) অতিরিক্ত যোগ হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এ নির্দেশনায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য তালিকা কার্যকর থাকবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়