Apan Desh | আপন দেশ

অস্বাভাবিক দরবৃদ্ধির ব্যাখ্যা দিতে পারেনি সিকদার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫৪, ৭ মে ২০২৬

আপডেট: ১১:৫৪, ৭ মে ২০২৬

অস্বাভাবিক দরবৃদ্ধির ব্যাখ্যা দিতে পারেনি সিকদার ইন্স্যুরেন্স

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় এর কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে ডিএসই। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৭৬৭ কোটি টাকা

তথ্যমতে, গত ৮ এপ্রিল সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২১ টাকা। যা মঙ্গলবার (০৬ মে) লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা প্রায় ৫১ শতাংশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch