ছবি: আপন দেশ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের বিরুদ্ধে গণতান্ত্রিক ইউপিডিফের সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়।
জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর অংশে দাঁড়িয়ে ছিল ইমন। এ সময় অটোরিকশায় করে এসে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন<<>>১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন। পারিবারিক কারণে সে এলাকায় অবস্থান করছিল। এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন তিনি। তবে ইউপিডিএফ প্রসীতের মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































