প্রতীকী ছবি
টানা বৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা, হাওরে অতিরিক্ত পানি প্রবেশ এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে অনেক স্থানে ধান তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে এর মধ্যেই স্বস্তির খবর এসেছে।
সোমবার (০৪ মে) দুপুরে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, আগামী কয়েক দিনে বৃষ্টি কমে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখা যেতে পারে।
মোস্তফা কামাল পলাশ বলেন, বুধবার (০৭ মে) থেকে ১৮ মে পর্যন্ত টানা রোদের সম্ভাবনা রয়েছে। এসময়ে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের পরিকল্পনা করতে পারবেন।
আরও পড়ুন <<> ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি
একই ধরনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তাদের মতে, সামনে কয়েক দিন ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































