Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় শিক্ষকের মারধরে ছাত্রী অসুস্থ, বিচার দাবি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ৩ মে ২০২৬

গাইবান্ধায় শিক্ষকের মারধরে ছাত্রী অসুস্থ, বিচার দাবি

ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে অবস্থিত কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২য় শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) বিদ্যালয়ে পাঠদান চলাকালে সহকারী শিক্ষক মো. মাহবুব আলম চৌধুরী শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় পড়া না পারায় তিনি ২য় শ্রেণির ছাত্রী মোছা. রুপা আক্তারকে বেধড়ক মারধর করেন। পরে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, অভিযুক্ত শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন। তার ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতেও ভয় পায়। 

আরও পড়ুন<<>>সোয়া লক্ষ টাকায়‌ কাতল মাছ কিনলেন এক লন্ডন প্রবাসী

উল্লেখ্য, সরকারি নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। ২০১১ সালের নীতিমালায় শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক নির্যাতন—যেমন মারধর, কান টানা বা চিমটি কাটা—আইনবিরোধী হিসেবে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. মাহবুব আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়