Apan Desh | আপন দেশ

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৬, ২৮ অক্টোবর ২০২৬

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও

ছবি: আপন দেশ

জাপানের রাজধানী টোকিওতে হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ‘ওলিস ২০২৬ অটাম’। এ সেমিনারে অংশ নিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এ সেমিনারে অংশ নিয়েছেন।

এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন এ সেমিনারে।

সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে এস এম নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সেমিনার থেকে বৈশ্বিক বিমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। অর্জিত অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।

এস এম নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য।

আরও পড়ুন <<>> অক্টোবরে ২৬ দিনে রেমিট্যান্স ২৪৫ কোটি ডলার

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ওলিস কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বিমাশিল্পের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, আন্তর্জাতিক এ সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমাশিল্পের আধুনিকায়নে কাজে লাগবে। এ অভিজ্ঞতা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় এস এম নুরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়