Apan Desh | আপন দেশ

পাওনা টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৪, ২৭ অক্টোবর ২০২৬

পাওনা টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা

ছবি: আপন দেশ

উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর পাওনা টাকার দাবিতে তার মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টা মরদেহের খাটিয়া অবরুদ্ধ করে রাখেন পাওনাদারেরা।

পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা পরিশোধের আশ্বাসের পর দাফন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে। 

আরও পড়ুন<<>>ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মৃত উজ্জ্বল মল্লিকের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামী ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার সুবাদে কিছু মানুষ তার কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে আমার স্বামীর মরদেহ দাফনে বাধা দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার এসআই মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির মুখে উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলে মরদেহ দাফন সম্পন্ন হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়