Apan Desh | আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইইউ এম্বাসেডরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১১, ২৭ অক্টোবর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইইউ এম্বাসেডরের সাক্ষাৎ

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভী। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন।

আরও পড়ুন <<>> আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

এছাড়াও এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় নির্বাচন এবং এলডিসি গ্রাজুয়েশন নিয়েও আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়