Apan Desh | আপন দেশ

নির্বাসন শেষে দেশে ফিরলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ অক্টোবর ২০২৬

নির্বাসন শেষে দেশে ফিরলেন মাচাদো

মারিয়া কোরিনা মাচাদো। ছবি : সংগৃহীত

প্রায় এক বছরের নির্বাসন শেষে নিজ দেশে ফিরেছেন মারিয়া কোরিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) এক এক্স পোস্টে নিজের দেশে ফেরার খবর নিশ্চিত করেন মাচাদো।

তার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে সড়কে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। তবে মাচাদো কীভাবে দেশে ফিরলেন এবং এতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন <<>> ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানে বড় হামলার প্রস্তুত মার্কিন বাহিনী

২০২৫ সালের ডিসেম্বরে নোবেল পুরস্কার গ্রহণ করতে নরওয়ের অসলোতে যান মাচাদো। পরে বেশ কয়েকবার দেশে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।

তবে জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের সঙ্গে মাচাদোর ভালো সম্পর্ক রয়েছে। এ বিষয়গুলো তাকে দেশ ফিরতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়