Apan Desh | আপন দেশ

চলমান উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৮, ২ এপ্রিল ২০২৬

চলমান উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যু্বরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (০১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’ নিয়ে অবহিত করেছেন।

এ ব্যাপারে জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা আনাদোলু। কিন্তু তারা কোনো মন্ত্যব্য করেনি।

আনাদোলু জানায়, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে। যারমধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনিরা।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, মার্কিনিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ আছে।

আরও পড়ুন : আর্টেমিস-২ উৎক্ষেপণ : ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ

যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোকে দেশটি ‘বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আনাদোলু।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়