ছবি : সংগৃহীত
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সোমবার (২৬ মে) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেন্টকম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে টার্গেট করা হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, ‘চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম প্রদর্শন করে নিজেদের সুরক্ষা অব্যাহত রেখেছে।’
এ হামলার খবর এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি ‘তাৎক্ষণিকভাবে হতে যাচ্ছে না’।
আরও পড়ুন : পবিত্র হজ আজ
সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ ছাড়া সম্ভাব্য শান্তিচুক্তির ওপর এ হামলার কী প্রভাব পড়বে, তাও এখনো স্পষ্ট নয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































