ফাইল ছবি, আপন দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনই কোনও চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে ইরান।
সোমবার (২৫ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। সোমবারই দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
বাঘাই বলেন, আলোচনার বিষয়গুলোর একটি বড় অংশের ক্ষেত্রে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। তবে এর অর্থ এ নয় যে এখনই একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে কেউ দাবি করতে পারবে।
সমঝোতা স্মারকের খসড়ায় মূলত ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইপক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে ইঙ্গিত দিলেও পরবর্তীতে তিনি তার প্রতিনিধিদের চুক্তির বিষয়ে তাড়াহুড়ো না করতে নির্দেশ দিয়েছেন বলে জানান।
আরও পড়ুন<<>>বাংলাদেশেকে পাঁচ বিলিয়ন ডলার সহায়তার দেবে এডিবি
সোমবার ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ভেবেছিলাম গত রাতেই (রোববার) হয়তো কোনও খবর পাবো। অথবা আজ পেতে পারি। তবে এটিকে খুব বড় করে না দেখার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ইরানের কাছ থেকে জবাব পেতে কিছুটা সময় লাগে।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এ চুক্তি কোনও চূড়ান্ত সমাধান নয়। বরং এটি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি ও সময়সীমা, ইরানের জব্দ করে রাখা তহবিল মুক্ত করা এবং ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে ওয়াশিংটনের দাবির মতো বেশ কিছু জটিল বিষয়কে পরবর্তী আলোচনার জন্য তুলে রাখছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































