Apan Desh | আপন দেশ

এশিয়ায় কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ২৫ মে ২০২৬

এশিয়ায় কমছে তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

সোমবার (২৫ মে) এশিয়ার বাজারে বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ মার্কিন ডলারে নেমে আসে। পরে দিনের শুরুতে দাম আরও কমে ৯৭ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।

একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৯৯ ডলারে নেমে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা শেষ হয়েছে এবং শিগগিরই বিস্তারিত প্রকাশ করা হবে।

এছাড়া সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালুর কথাও উল্লেখ করেন তিনি। বিশ্বের মোট খনিজ তেল ও এলএনজির বড় একটি অংশ এ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।

আরও পড়ুন <<>> এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে না: ইরান

এ খবরে এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো ৬৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।

বিশ্লেষকদের মতে, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই যুদ্ধ বা উত্তেজনা কমার সম্ভাবনা তাদের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়