Apan Desh | আপন দেশ

যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৪, ২৪ মার্চ ২০২৬

যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যেতে চাপ দিচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার মতে, এ সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ তৈরি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে চাপ দেন। তিনি এ অভিযানকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে উল্লেখ করেন।

সূত্রগুলো জানায়, প্রিন্স সালমান ইরানের কট্টরপন্থি সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের পক্ষে মত দেন। তার মতে, ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে।

তবে এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে ইরান সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়বে।

আরও পড়ুন <<>> ইরান যুদ্ধে কোন দেশে কতজন নিহত

অন্যদিকে ট্রাম্পের অবস্থান কিছুটা অস্পষ্ট। তিনি কখনও দ্রুত যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনও তা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনার কথা বলছেন। সোমবার (২৩ মার্চ) সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কার্যকর আলোচনা’ হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছে ইরান।

বিশ্লেষকদের মতে, এ দ্বৈত অবস্থান ও কূটনৈতিক অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। এতে বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়