Apan Desh | আপন দেশ

ন্যাটো

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো মিত্রদের কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে সরাসরি অংশ না নেয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা না রাখার অভিযোগ তুলে তাদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (২০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কার্যত দুর্বল হয়ে পড়েছে। তার দাবি, পারমাণবিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানকে মোকাবিলায় জোটের সদস্যরা সামনে আসেনি। তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় ঝুঁকি নিতে অনীহা দেখালেও এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ন্যাটো দেশগুলো। অথচ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

০১:৪৪ এএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

এবার ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি

এবার ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যোগ না দেয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সিদ্ধান্তকে ‘অত্যন্ত বোকামি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে এ নিয়ে হুঁশিয়ারি ও  ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর আহবানে মিত্ররা সাড়া দেয়নি, যা তার কাছে বিস্ময়কর। যুক্তরাষ্ট্র অন্যদের রক্ষা করে, কিন্তু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না। তিনি বলেন, সামরিকভাবে বড় সাফল্য পাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই এবং ভবিষ্যতেও তা প্রত্যাশা করে না।

১১:১৮ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ট্রাম্পের হুমকিতে কড়া অবস্থানে ইউরোপ

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ট্রাম্পের হুমকিতে কড়া অবস্থানে ইউরোপ

গ্রিনল্যান্ড ঘিরে আবারও বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আর্কটিক অঞ্চলে দখলের হুমকি দিয়েছেন। এর ফলে ডেনমার্ক, ইউরোপ এবং ন্যাটো জোটের ভেতরে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।সোমবার (১২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতের বৈঠকে ডেনিশ প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন একে গ্রিনল্যান্ডের জন্য একটি ‘নির্ধারক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। মেট্টে ফ্রেডেরিকসেন জানান, গ্রিনল্যান্ড নিয়ে এখন একটি স্পষ্ট দ্বন্দ্ব চলছে। তার মতে, এই ইস্যু শুধু ভূখণ্ডের নয়, ভবিষ্যৎ বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত।

০১:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement