Apan Desh | আপন দেশ

হত্যা মামলায় ছেলের গ্রেফতারের মধ্যেই এমপি আজিজের ভিডিও

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩১, ২৮ অক্টোবর ২০২৬

হত্যা মামলায় ছেলের গ্রেফতারের মধ্যেই এমপি আজিজের ভিডিও

ছবি : সংগৃহীত

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি। এদিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তার ছেলে নুরুজ্জামান মিন্টু গ্রেফতার হয়ে তিন দিনের রিমান্ডে রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপির এমপি আবদুল আজিজের দাবি, রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিপক্ষ এআইয়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করেছে।

এর আগে শাকিল ইসলাম হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন<<>>ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপির ছেলে রিমান্ডে

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের মুখে পড়েন এমপি আবদুল আজিজ। 

এ সময় তিনি বলেন, তার ছেলে জড়িত থাকলেও তিনি ছেলের নয়, শাকিলের পক্ষেই থাকবেন। পরে নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন তিনি।

জানাজা শেষে চাঁচকৈড় বাজারে রাশ আরবান স্টাইল নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শাকিলের বাবা রবিউল করিম গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়