ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৩ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি আগের অবস্থানের তুলনায় ০ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির উত্থান হয়েছে ০ দশমিক ৪০ শতাংশ।
অন্যদিকে, ডিএসইএস সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। সূচকটির উত্থান হয়েছে ০ দশমিক ৭৪ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১৬ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৫৭৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৫০টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ২৬৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৭৬টি কোম্পানির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































