ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তভার থানা-পুলিশের কাছ থেকে সরিয়ে জেলা ডিবি কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক অফিস আদেশে ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে ওই কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়। আদেশ অনুযায়ী, তাকে বুধবারের মধ্যেই সেখানে যোগদানের জন্য ছাড়পত্র দিতে বলা হয়েছে।
ওসি আব্দুল হান্নান অফিস আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনা পাওয়ার পর তিনি গুরুদাসপুর থানা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন<<>>প্রতিপক্ষের গুলিতে মাটি ব্যবসায়ী নিহত
এদিকে, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমির হোসেন জানান, তদন্তভার পরিবর্তনের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আদেশ পাননি।
হত্যাকাণ্ডের ঘটনায় ওসি প্রত্যাহার ও তদন্তভার পরিবর্তনের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। এখন ডিবির তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও ঘটনার নেপথ্যের তথ্য উদ্ঘাটনে কী অগ্রগতি হয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































