ছবি: আপন দেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার সহিংসতা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি ভয়াবহ অধ্যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার যথাযথ বিচার হয়নি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আরও পড়ুন<<>>প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, শহর জামায়াতের আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, সদর আমীর মীর নুরুন্নবী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































