ছবি: আপন দেশ
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সারা দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন <<>> জলবায়ু পরিবর্তনে বছরে প্রাণ হারাচ্ছেন ৫
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এসময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪০৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আপন দেশ/এসএস





































