Apan Desh | আপন দেশ

ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে একটি বিশাল তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। জাহাজটির নাম ‘অ্যাকুইলা ২’। এটি ভেনেজুয়েলার তেল নিয়ে চীনের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য নিশ্চিত করেন। এক্সে বার্তায় বলা হয়েছে, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা ২-কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী।

এক্সপোস্টে পিট হেগসেথ বলেন, যখন যুদ্ধ বিভাগ (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসাগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সে নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল ও উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়