ছবি: সংগৃহীত
তেহরান যদি সরাসরি বা প্রক্সি গ্রুপের মাধ্যমে ইসরায়েলে হামলার পরিকল্পনা করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল, যুদ্ধ পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্রের সমর্থনকারী যেকোনো দেশের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে ইরান।
আইআরজিসি’র মুখপাত্র অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে টিকিয়ে রাখতে এবং নিজেদের কৌশলগত উদ্দেশ্য সাধনের জন্য ইসরাইল ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের মনে রাখা উচিত, এমন কর্মকাণ্ডের জন্য ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে তারা। ভয়াবহ পরিণতি ভোগ করেত হবে ইসরায়েলকে।
আরও পড়ুন <<>> হরমুজ প্রণালীতে ৬ জাহাজ থামিয়ে দিলো ইরান
এদিকে, যুক্তরাষ্ট্র সফর ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু।
তীব্র সমালোচনা ও গ্রেফতারের বিষয় নিয়ে আলোচনার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এ কথা জানান নেতানিয়াহু।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































