Apan Desh | আপন দেশ

একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

ছবি : সংগৃহীত

একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। যা খুশি করছে। একজন মুরব্বি কখনো শুয়ে পড়ছে। যা তা করছে, স্থিরতা নেই। এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলার মদন উপজেলার দেওয়ান বাজার তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক নির্বাচনি জনসভা শেষে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, একজন মুরুব্বী মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন। নারীদের নিয়ে যা তা বলছেন। উনার মধ্যে স্থিরতা হারিয়ে ফেলেছেন। যাই হোক উনি মুরুব্বি মানুষ। উনার উচিত মুরুব্বীতা বজায় রাখা।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করছে। যা জনগণ দেখছে শুনছে। তাই জনগণই বিচার করবেন, উনাদের প্রতিফলন উনারা পাবেন। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

তিনি বলেন, কে সরকার গঠন করবে আর কে করবে না, তা নির্বাচনের পরে অর্থাৎ ১২ তারিখের পরই জানা যাবে। অ্যাডভান্স (অগ্রিম) কোনো কিছু আমরা বলতে চাই না। অ্যাডভান্স কোনো কিছু তো আমরা বলিও নাই। যদি ওনারা জিতেন, জিতবেন—সেটা তো মানুষের ভোটেই জয়ী হতে হবে, তাই না? আমরাও দেখব। ১২ তারিখের পরে ওনাদের বলবেন, দেখা হবে।

একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে বাবর বলেন, উনারা যা করছেন, জনগণ তার বিচার করবে। জনগণ সবকিছু দেখছে, শুনছে এবং জানে। উনার মতো একজন মুরুব্বির কাছ থেকে জনগণ এমনটা আশা করে না।

এর আগে, দুপুর থেকে দেওয়ান বাজার মাঠে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান আর নেতাদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এসময় বাবর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তা দেখিয়ে দেব। তাই এখন থেকে আপনারা কাজ শুরু করুন, পাড়া-মহল্লাসহ সব স্থানে যান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়