ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ পযর্ন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৪ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬০ জন মারা গেছেন।
আরও পড়ুন <<>> বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ
নিশ্চিত হামে ২২ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক হামে ২ লাখ ৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
আপন দেশ/এসএস





































