Apan Desh | আপন দেশ

দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে।

তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। 

এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার স্বার্থে এসব এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে।

আরও পড়ুন <<>> আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনায় সমাধানের চেষ্টা: অর্থমন্ত্রী

নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রফতানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে।

আপন দেশ/কেএম/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়