Apan Desh | আপন দেশ

বনি-কৌশানির বিচ্ছেদ, মুখ খুললেন তারকা যুগল

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ১২ অক্টোবর ২০২৬

বনি-কৌশানির বিচ্ছেদ, মুখ খুললেন তারকা যুগল

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় তারকা যুগল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। প্রায় এক যুগ ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।

তবে বিয়ের পিঁড়িতে বসার আগেই গুঞ্জন ছড়িয়েছে, তারা সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। তবে এ বিষয়ে মুখ খুলেছেন বনি-কৌশানি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ তারকা যুগলের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। 

কৌশানি বলেন, সব জুটি যে দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায়, তা নয়। তবে ‘বহুরূপী’ ছবির মাধ্যমে তাদের জুটি দর্শকের ভালোবাসা পেয়েছে, যা ছবির জন্য ইতিবাচক বিষয়। 

এদিকে, বাস্তব ও পর্দার সম্পর্কের পার্থক্য বোঝাতে বনি বলেন, বাস্তব জীবনের সঙ্গী আর পর্দার সঙ্গী এক নাও হতে পারেন। শুটিং শেষ করে দিনের শেষে তাকে কৌশানির কাছেই ফিরতে হবে বলে মন্তব্য করেন অভিনেতা।

আরও পড়ুন <<>> ষাট দশকের দাপুটে অভিনেত্রী নাসিমা খান আর নেই

আলাপচারিতায় সম্পর্কে সমস্যা নিয়ে কৌশানির বক্তব্যও উঠে এসেছে। অভিনেত্রীর ভাষায়, সব সম্পর্কেই সমস্যা হতে পারে। কিন্তু তার অর্থ এ নয় যে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করেই অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। 

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে পরিবারের সদস্যরাও তাকে প্রশ্ন করেন বলে জানান কৌশানি। তবে অভিনেত্রীর মতে, তাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি একান্তই তাদের দুজনের। 

উল্লেখ্য, এক দশকের বেশি সময়ে ধরে প্রেমের সম্পর্কে আছেন বনি-কৌশানি। তাদের বিয়ের বিষয়েও দুই পরিবারের সম্মতি রয়েছে। তবে আপাতত রূপালি পর্দায় নিজেদের ক্যারিয়ারের দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়