Apan Desh | আপন দেশ

আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনায় সমাধানের চেষ্টা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ১২ অক্টোবর ২০২৬

আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনায় সমাধানের চেষ্টা: অর্থমন্ত্রী

ছবি: আপন দেশ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে জটিলতা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেছেন, আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা ফিরে আসছেন।

তিনি আরও জানান, আইএফসি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে; বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে হবে আলোচনা।

আরও পড়ুন <> সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রসঙ্গত, ব্যাংককে সকাল থেকে শুরু হয়েছে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ খ্যাত এ আয়োজনে যোগ দিয়েছেন ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নররা। সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বৈঠকটি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়