Apan Desh | আপন দেশ

ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তিতে প্রতারণা জড়িয়ে রয়েছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তিতে প্রতারণা জড়িয়ে রয়েছে: বিএনপি

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ভারতের সঙ্গে করা প্রতিটা চুক্তিতে প্রতারণা জড়িয়ে রয়েছে। এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫৫ বছরে আলোচনা করে কোনো সুরাহা হয়নি। এ প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করতে আহবান জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৫০ তম মৃত্যবার্ষিকীতে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সকল অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে এ আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ।

বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যে প্রয়োজন।

সীমান্তে হত্যা বন্ধসহ পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহবানও জানান সাবেক এ ছাত্রনেতা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়