Apan Desh | আপন দেশ

ক্ষমতা

ক্ষমতাসীনরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

ক্ষমতাসীনরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

যারা ক্ষমতায় আছে তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লক্ষ্মীপুর জেলার ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    তিনি বলেন, দেশের অবস্থা ভালো না ৷ জুলাই আন্দোলনে আপনারা শ্রমিক-জনতা-ছাত্র-মেহনতি মানুষ রাজপথে এসে ১৫ বছরের জঘণ্যতম স্বৈরাচারকে বিদায় করেছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। মনে হচ্ছে, যারা ক্ষমতায় আছে তারা আবারও এ ধরনের একটি ফ্যাসিবাদের দিকে দেশকে নিয়ে যাচ্ছে।  এ অবস্থায় আবারও প্রয়োজনে আমাদেরকে রাজপথে নামতে হবে। আবারও আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

০৬:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রখ্যাত মার্কিন সাময়িকী টাইম ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ‘লিডারস’ ক্যাটাগরির ১৬তম অবস্থানে রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) এ মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। সেখানে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। মুখবন্ধে বলা হয়, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান সবুজে ঘেরা লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ৫৭ বছর বয়সী এ রাজনৈতিক উত্তরসূরী বিরোধী আন্দোলনের কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন। এ নিয়তি তিনি ফেব্রুয়ারিতে বাস্তবে রূপ দেন, ১৭ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে।

১১:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো। রোববার (০৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করা হবে। আর্থিক খাতে সচ্ছতা জোরদার করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা হবে।  

০৭:৪৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলে রোববার (০৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একদল সেনাসদস্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির একদল সেনাসদস্য বলেছেন, তারা প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অপসারণ করেছেন। যদিও বেনিনের ক্ষমতায় টানা ১০ বছর থাকা তালনের আগামী বছরের এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল। মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, তারা বৈঠক করে প্যাট্রিস তালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

০৩:৫৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

আমরা ক্ষমতায় গেলে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না: জামায়াত

আমরা ক্ষমতায় গেলে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না: জামায়াত

জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনেই নাচতে পারবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ এ মন্তব্য করেছেন। কবির আহমদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। তখন আর বিদ্যমান আইন প্রযোজ্য থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে। তিনি আরও বলেন, নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরীয়া আইনে যে পর্দার কথা বলা আছে, সেটাই তারা পালন করবে। তবে বোরকা বাধ্যতামূলক করা হবে না। কেউ বোরকা পরতে চাইলে পরবে। না পরলে শাস্তির মুখে পড়তে হবে না।

০৬:৫৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও বাড়লো। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

০১:২৫ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: তারেক রহমান

স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: তারেক রহমান

রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতার জন্য না হয়। বরং উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হওয়া উচিত। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপি আয়োজিত একটি সেমিনারে ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের নিয়ে নতুন বাংলাদেশ গঠন করা হবে।

০৬:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement