Apan Desh | আপন দেশ

তথ্য কমিশনে দুই বছর পর অভিযোগের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ১৬ নভেম্বর ২০২৬

তথ্য কমিশনে দুই বছর পর অভিযোগের শুনানি শুরু

ফাইল ছবি

তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু হয়েছে। দুই বছর পর এ শুনানি করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) কমিশনে পাঁচটি অভিযোগের শুনানি হয়।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান শুনানি গ্রহণ করেন। এছাড়া শুনানি গ্রহণ করেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

এ পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে।

আরও পড়ুন <<>>  শিক্ষার্থীদের খেলাধুলাসহ ভাষা শিক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগ পর্যালোচনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ এবং নিয়োগপত্র বাতিলের কারণ-সংক্রান্ত অভিযোগও পর্যালোচনা করা হয়।

পাশাপাশি নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ও সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগগুলোও শুনানিতে উঠে আসে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: