Apan Desh | আপন দেশ

সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ

আশুলিয়া (সাভার) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১৬ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ

ছবি: আপন দেশ

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালেও বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। 

তবে ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে শ্রমিক অসন্তোষ। 

এর আগে, রোববার সাভার-আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন <> মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ঝুঁকিতে ৬০ লাখ প্রবাসী

শিল্পাঞ্চল পুলিশ-১ এর তথ্য অনুযায়ী, বন্ধ ৫৫টি কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে ৫টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানার সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, চলমান আন্দোলন, সহিংসতা ও বেআইনি কর্মবিরতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বন্ধ কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি।

এদিকে গাজীপুরে গতকাল ১৩টি কারখানা বন্ধ ছিল, কোনাবাড়ী ও কালিয়াকৈরে বিক্ষোভের চেষ্টা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শীঘ্রই শিল্পাঞ্চল তার স্বাভাবিক চেহারায় ফিরবে বলে আশাবাদী তারা। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো পোশাক খাত।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়