Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারতে ২০৩১ বিশ্বকাপের দামামা, সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫০, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারতে ২০৩১ বিশ্বকাপের দামামা, সূচি চূড়ান্ত

ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। দুই দেশের মাটিতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়।

আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আইসিসি। 

এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এ আসর।

আরও পড়ুন <> ইতালিকে ৯ মিনিটে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে বেলজিয়াম

অন্যদিকে, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

এদিকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড। এছাড়া ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এ সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। 

পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের ক্রিকেট আয়োজন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সুশৃঙ্খল সূচি নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়