ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ১১ জন। এসময় দগ্ধ ও আহত হয়েছে অন্তত ১৬ জন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে শহরের একটি বাণিজ্যিক দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের এবং একজন মিয়ানমারের নাগরিক।
আরও পড়ুন <<>> বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন লাগা ভবনটি ফুকেট-এর পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সৈকতের কাছে অবস্থিত।
চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































