Apan Desh | আপন দেশ

ভ্যাট রিটার্নের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৪, ১৬ নভেম্বর ২০২৬

ভ্যাট রিটার্নের সময় বাড়ল

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট ব্যবস্থায় সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট ব্যবস্থায় একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা (কনকারেন্ট ইউজার) অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।

আরও পড়ুন <<>> দক্ষিণাঞ্চলের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবে সরকার: জহির উদ্দিন স্বপন

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার ২ উপধারায় দেয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়া যাবে। এসময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

আপন দেশ/কেএম/এসএস

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়