Apan Desh | আপন দেশ

বিয়ের সাজে হাতে বন্দুক হাতে আসছেন ফারিণ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৯, ১০ নভেম্বর ২০২৬

বিয়ের সাজে হাতে বন্দুক হাতে আসছেন ফারিণ

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিণ। তার অভিনীত ওটিটি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’ শিগগিরই মুক্তি পাচ্ছে । তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারে দেখা গেছে, বিয়ের সাজে ফারিণের হাতে পিস্তল। অন্যদিকে তাকে ঘিরে থাকা তিন তরুণ।

এ নিয়ে প্রশ্ন উঠেছে— অভিনেত্রীর সঙ্গে তিন তরুণের সম্পর্কইবা সমীকরণ? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির পরই।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে জল্পনা।

ওটিটিতে রহস্য, অপরাধ ও থ্রিলারধর্মী এমন সিরিজের আধিক্যের মধ্যে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চায় প্রযোজনা প্রতিষ্ঠা চরকি। যার কারণে সেসব পোস্ট করা ছবিতে দেখা যায়, হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে তাসনিয়া ফারিণ? তার সঙ্গে আছেন তিন তরুণ।

অবশ্য ছবিগুলোর পেছনের রহস্য কিছুটা খোলাসা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিতেই প্রকাশ করা হয়েছে ছবিগুলো। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি তুলনামূলক কম। সে কারণেই দর্শকদের জন্য এবার এ ধরনের কাজ নিয়ে আসা।

তিনি বলেন, ‘ডাকাতিয়া বাঁশি’ সিনেমাটি দর্শকদের নতুন ধরনের বিনোদন দেবে। 

তিনি আরও বলেন, চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ছকভাঙা এ সিরিজটিও দর্শকদের নতুন রকমের আনন্দ দেবে।

সিরিজটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। একই সঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের নতুন লুক। ছবিগুলো দেখে গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা গেলেও নির্মাতারা এখনই সব রহস্য খোলাসা করতে চান না।

এ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। তিনি বলেন, আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।

আরও পড়ুন <<>> ধর্মীয় রীতি ছাড়াই পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

কেন এ গল্প বেছে নিলেন, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরা নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।

কারণ সিরিজের ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তার চরিত্র সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেই মনে করেন এ অভিনেতা ও সংগীতশিল্পী।

শিবলু বলেন, এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা একেক সময় একেক রকম। শুধু রহস্য আর হাস্যরস নয়, গল্পে পারিবারিক সম্পর্কের বিষয়টিও তার ভালো লেগেছে।

তিনি বলেন,  এখানে একটি পরিবারের গল্প আছে। বিষয়টি আমার বিশেষ ভালো লেগেছে।

অন্যদিকে পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ এনে দিয়েছে। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি।

পার্থ বলেন, চরিত্রের এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করিনি। প্রতিদিন চিত্রনাট্য পড়ে দেখছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায় দেখেছি।

এদিকে ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তার কাছে সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ হলো, প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা।

রাফাত বলেন, সিরিজ নির্মাণের কাজটা একটু কঠিন। প্রতিটি পর্বের শেষে এমন কিছু থাকতে হয়, যাতে দর্শক পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। গল্পেও বিভিন্ন স্তর থাকা প্রয়োজন। অবশেষে তেমন একটি গল্প পেয়েছি।

নির্মাতা বলেন, সিরিজটিতে রয়েছে একের পর এক অপ্রত্যাশিত মোড়। সিরিজ অনেক ধরনের হয়। এবার আমরা ডার্ক কমেডি বেছে নিয়েছি। এটি আমার পরিচিত ঘরানা। চ্যালেঞ্জ আছে, আর সে চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে।

সিরিজটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার দাবি, এটি প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের নানা ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। থাকবে অপ্রত্যাশিত কিছু মুহূর্তও।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch