ছবি : আপন দেশ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১১ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এ দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়।
জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে সে।
ছেলের সে ভালোবাসাভরা বার্তা ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। সেখানে জয় লিখেছে, হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।
বার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছে সে। ছোট্ট এ শুভেচ্ছাবার্তায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসার প্রকাশ পেয়েছে।
বলে রাখা যায়, ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। নাচ শেখার সুবাদেই একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি।
২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান অপু। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
আরও পড়ুন <<>> ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, প্রাণে বাঁচলেন তানজিন তিশা
দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































