Apan Desh | আপন দেশ

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, প্রাণে বাঁচলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৫, ১১ অক্টোবর ২০২৬

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, প্রাণে বাঁচলেন তানজিন তিশা

ছবি: আপন দেশ

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পথে একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে তাকে বহনকারী গাড়ি।

তবে, বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা।

পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন আয়োজকেরা এবং ভক্তদের মধ্যেও ছিল উদ্দীপনা। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি।

দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!

আরও পড়ুন <> ভারতে বিক্ষোভে অভিনেতা ইমরান খান আটক

নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।

এদিকে তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন এবং তার শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।

ছোট পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়