ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসামি খলনায়ক আশরাফুল হক ডন। আবারও তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন শুনানি শেষে ডনের এ আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা আরও উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল রিপোর্ট দুইটি পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আত্মহত্যা করেছেন। এজন্য ডন জামিনের হকদার বলেও উল্লেখ করা হয় আবেদনে।
আরও পড়ুন <<>> ঈদুল ফিতরে আসছে ইকবালের ‘নসিব’
এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। পরে ১২ আগস্ট আসামির জামিন আবেদন নাকচ করে দেন।
গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার সময় ডনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































