Apan Desh | আপন দেশ

কানাডা

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা ৮৬ টন সোনা লন্ডনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে নেদারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংকটের সময় দ্রুত ব্যবহার ও লেনদেনের সুবিধার জন্যই এ পদক্ষেপ। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি) বুধবার জানায়, গত ছয় মাসে উত্তর আমেরিকায় থাকা তাদের প্রায় ৮৬ মেট্রিক টন সোনা লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডে (বিওই) স্থানান্তর করা হয়েছে। নিউইয়র্ক ও অটোয়ায় আগে রাখা সোনার মজুতের এটি প্রায় ২৭ দশমিক পাঁচ শতাংশ।

০৫:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হওয়ার পর এ সিদ্ধান্ত নেন তিনি। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায়। যা ট্রাম্পের মতে “প্রতারণামূলক প্রচারণা”। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার “প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার” করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।

১১:৫০ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement