Apan Desh | আপন দেশ

চলচ্চিত্র উৎসব

লালন তিরোধান দিবস ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

লালন তিরোধান দিবস ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস ৭ দিন পরেই। তিরোধান দিবস উপলক্ষে উৎসবের আমেজে বদলাতে শুরু করেছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালনধাম। এরইমধ্যে মাজার প্রাঙ্গণে চলছে রং ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। উৎসবকে ঘিরে বিভিন্ন স্থান থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে লালনধামের পরিবেশ। রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, তিরোধান দিবসের আয়োজনকে সামনে রেখে লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রমিকরা বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকায় রঙের কাজ করছেন। পাশাপাশি উৎসব উপলক্ষে বসতে শুরু করেছে বিভিন্ন দোকান।

০৫:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement